কবে খুলছে স্কুল-কলেজ বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন আগস্টের মধ্যে কোনোভাবেই স্কুল কলেজ খুলছে না।
তবে একই সঙ্গে আরও জানান সেপ্টেম্বর মাসের 5 তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের দিনে স্কুল খোলার পরিকল্পনা চলছে। যদিও স্কুলে ক্লাস করানো হবে অল্টারনেটিভ হবে অর্থাৎ সকলে একসঙ্গে স্কুলে আসবে না ক্লাস ভিত্তিক ভাবে ভাগ করে করে স্কুল চালানোর একটা পরিকল্পনা চলছে। তবে একইসঙ্গে একেবারে স্পষ্ট করে বলেন আগস্ট মাসে যদি কোন ভাবে করোনার প্রকোপ কিছুটা কম না হয় তাহলে এই সিদ্ধান্ত কার্যকারী করা যাবে না। অন্যথা একই রকম ভাবেই স্কুল বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে।
