আমূল পাল্টে যেতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি। আর সেই বড়সড় পরিবর্তনের দিকেই একটি পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন কেন্দ্রীয় শিক্ষানীতিতে সায় জানাল মন্ত্রিসভা। এরফলে অনেকগুলাে বদল এল শিক্ষামাধ্যমে। তার মধ্যে অন্যতম হল আঞ্চলিক মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া। আর শিক্ষার মাধ্যম হিসাবে আঞ্চলিক মাতৃভাষাকেই সামনের সারিতে রাখা।
নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে, কমপক্ষে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশােনা বা শিক্ষাদানের মাধ্যম হিসাবে। আঞ্চলিক বা স্থানীয় মাতৃভাষাকে মাধ্যম করতে হবে।
সেটা যদি অষ্টম শ্রেণি বা তার বেশি করা যায়, তাহলে আরও ভাল হয়। সমস্ত স্কুল স্তর ও উচ্চশিক্ষায় সংস্কৃত পড়ার সুযােগ পাবে পড়ুয়ারা। এখানে মানা হবে তিনটি ভাষার নীতি। অর্থাৎ তিনটি ভাষা পড়ানাে হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে শিক্ষামহল।তবে এতে কি ভাবে লাভ হবে ছাত্র ছাত্রী সেটাই দেখার বিষয়।
এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারমধ্যে প্রধান হল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে করা হয়েছে শিক্ষামন্ত্রক। এছাড়া, উচ্চশিক্ষায় এমফিল কোর্সটি তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও স্কিল ডেভলপমেন্টের ওপরে গুরুত্ব দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
সেই কারণে ক্লাস ৬ থেকে প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে। তবে এগুলির পাশাপাশি নতুন শিক্ষানীতিতে আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও রয়েছে বেশ কিছু গুরুত্ত্ব পূর্ণ পরিবর্তন ...




