ঘরে বসে মকটেস্ট 2021 ( প্রশ্নপত্র ডাউনলোড করুন )

Add caption


ঘরে বসে মকটেস্ট 2021 আমরা Hashtag Study তরফ থেকে প্রতি রবিবার এই মকটেস্ট এর আয়োজন করছি। এই মকটেস্ট সম্পূর্ণ ফ্রি অর্থাৎ পশ্চিম বাংলার সমস্ত ছাত্র-ছাত্রীরা এই মক টেস্ট দিতে পারেন । 

                                                 

এখানে মূলত মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মকটেস্ট হবে ,তবে কোন রবিবার কোন ক্লাসের এবং কোন বিষয়ের উপর মক টেস্ট হবে সেটা আমরা আমাদের Hashtag Study Facebook page উপরে পোস্ট করে থাকি, এছাড়াও আমাদের YouTube Channel  Hashtag Study কমিউনিটি পোস্টে পোস্ট করে থাকি। আজ মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের ওপর একটা মকটেস্ট রয়েছে। এই মকটেস্ট মাত্র 20 মার্কে হবে।প্রশ্নপত্রটি ডাউনলোড করো এবং বাড়িতে বসে মকটেস্ট দাও । ঘড়ি ধরে এবং একদম সততার সঙ্গে।তারপর পরীক্ষার খাতা টি তোমরা চাইলে নিজেরা অথবা তোমাদের কোন ঘরোয়া শিক্ষককে দেখাতে পারো। অথবা আমাদের Facebook Group এসে তোমার খাতাটি পোস্ট করতে পারো যেটা আমি অবশ্যই দেখবো এবং তোমাদেরকে জানাবো। আমাদের ফেসবুক গ্রুপের লিংক কি হলো।

 একই রকম ভাবে আমাদের এই ওয়েবসাইট এবং ফেসবুক পেজে বিভিন্ন ধরনের Update & Notes এর পিডিএফ দিয়ে থাকি।তোমরা অবশ্যই আমাদের পেজ এবং ওয়েবসাইট ভিজিট করতে পারো যেখান থেকে তো আমরা প্রয়োজনীয় Notes এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ Update পাবে। আজকের এই পরীক্ষা  অবশ্যই সততার সঙ্গে যত্নসহকারে দেবে। খাতা পরিষ্কার এবং গুছিয়ে লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



একইসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। আমরা কোনভাবেই পূর্বের মত জীবন যাপন করতে সক্ষম নই। এই covid 19 এর অবস্থা অবনতি হওয়ায় বর্তমানে আমাদের স্কুল কলেজ এমনকি প্রাইভেট টিউশন বন্ধ। আমরা রীতিমতো বাড়ীতে বসেই পড়াশুনা করতে বাধ্য। এই বাড়িতে বসে পড়াশোনা করা কে আরও সহজ করে তুলতে আমরা অনলাইন টিউশন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।এখানে মূলত মাধ্যমিক একাদশ ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের অনলাইনের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন এপস এর মাধ্যমে কথা ভাবা হয়েছে। 


তবে সবথেকে আনন্দের বিষয়আমাদের এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছে।তাছাড়াও আমাদের সঙ্গে পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে বলা যায় একদম বিভিন্ন কোণ থেকে প্রচুর ছাত্র-ছাত্রী যুক্ত হয়েছে। আমাদের ক্লাস করার প্রধান মাধ্যম হিসেবে আমরা বেছে নিয়েছি হোয়াটসঅ্যাপ।কারণ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজে সকলের কাছে পৌছানো সম্ভব, অন্যান্য ভিডিও অ্যাপস এর মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলাম কিন্তু এই অ্যাপস এর সুবিধা সকলের ফোনে না থাকায় অনেকেই অসুবিধায় পড়ে ছিলেন। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান হিসেবে আমরা হোয়াটসঅ্যাপ কেই বেছে নেব।


Add caption



আমাদের এক প্রিয় ছাত্র যে একদম গ্রামে থাকে এবং যাদের একটা ভালো এন্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য নেই ,সে আমাদের ফোন করে জানিয়েছিল তার কাছে একটা জিও ফোন রয়েছে যেখানে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করা সম্ভব নয় এমনকি সে তার ফোনে কোন পিডিএফ ফাইল ওপেন করতে পারছে না তার জন্য ছবি করে পাঠানো টা খুব প্রয়োজন।কিন্তু সে বারবার করে একটা কথা জানিয়েছিল সে পড়তে চায় এই পরিস্থিতিতে তার পড়াশোনা টাকে নষ্ট করতে চাইছে না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিস্থিতি পরিস্থিতি থেকে সকলের কাছে পৌঁছানোর একটাই মাধ্যম হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন পিডিএফ ফাইলকে ইমেজ হিসেবে প্রোভাইড করা।

       
Add caption

যে সমস্ত ছাত্র-ছাত্রী আমাদের এই অনলাইন টিউশন করতে চাই অর্থাৎ আমাদের সঙ্গে যোগ দিতে চায় তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন